বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কঠিন সময়ে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত ও প্রার্থনা তাকে মানসিক ও আধ্যাত্মিক শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে নিজের ক্যানসার জয় এবং সেই সময়ের আবেগঘন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে নওমান ইজাজের লিম্ফোমা ও একটি টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেমোথেরাপি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে নওমান ইজাজ বলেন, রোগ শনাক্ত হওয়ার পর তার বন্ধু গোহর বাট তাকে নিয়মিত সূরা আর-রহমান তেলাওয়াতের পরামর্শ দেন। এরপর তিনি নিয়মিত এই সুরা পাঠ শুরু করেন।

নওমান ইজাজ বলেন, ‘আমার রোগ শনাক্তের পর বন্ধু গোহর বাট নিয়মিত সূরা আর-রহমান পাঠের পরামর্শ দেন। আলহামদুলিল্লাহ, সুরা তেলাওয়াত শুরু করার পর চিকিৎসকেরা আর কোনো টিউমার খুঁজে পাননি।’

অভিনেতার ভাষ্য অনুযায়ী, কেমোথেরাপি শুরু হওয়ার ঠিক আগেই চিকিৎসকেরা দ্বিতীয় টিউমারটি আর শনাক্ত করতে পারেননি। ঘটনাটিকে তিনি জীবনের অন্যতম গভীর ও পরিবর্তনকারী অভিজ্ঞতা হিসেবে দেখেন।

নওমান ইজাজ বিশ্বাস করেন, সুরা আর-রহমানের তেলাওয়াত এবং আল্লাহর অনুগ্রহ তার সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওই ঘটনার পর থেকে তিনি প্রতিদিন নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত করে আসছেন।

পাকিস্তান ড্রামা ও চলচ্চিত্র জগতের অন্যতম প্রবীণ অভিনেতা নওমান ইজাজ। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘পারিজাদ’, ‘সাং-ই-মাহ’, ‘ক্যায়সি তেরি খুদগার্জি’ ও ‘রকিব সে’। এ ছাড়া ‘রামচাঁদ পাকিস্তানি’ ও ‘ভিরসা’ চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ