মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮


‘সিন্ধুর পানির ভাগ না-দিলে হাত কেটে নেব’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে বাড়তে থাকা বিরোধের জেরে ফের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, এই চুক্তির আওতায় ইসলামাবাদের প্রাপ্য পানির হিস্যা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে ‘সেই হাত কেটে ফেলা হবে’।

গত বছর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি এই চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এতে কয়েক দশকের পুরোনো এই পানি বণ্টন চুক্তি নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা আরও গভীর হওয়ার মধ্যেই পাকিস্তানের মন্ত্রী এই হুঁশিয়ারি দিলেন।

গতকাল সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারকে সঙ্গে নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পানি সরবরাহ নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ তোলেন মুসাদিক মালিক।

সেই সঙ্গে ইসলামাবাদের পানির অধিকারে আঘাত করা হলে তার পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

ডনের প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তনমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে একটি পানির কল রয়েছে। তিনি বলেছেন, পাকিস্তানে এক ফোঁটা পানি প্রবাহিত হতে দেবেন না।’

মালিক বলেন, ‘আমাদের প্রাপ্য পানির ওপর যারা হাত বাড়াবে, আমরা সেই হাত কেটে ফেলব।’

সিন্ধু পানি বণ্টন চুক্তির আওতায় পাকিস্তানের পানির অংশ সুরক্ষায় নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পাকিস্তানের জন্য বরাদ্দকৃত পানি প্রবাহে ভারতকে কোনো বাধা দিতে দেওয়া হবে না।

অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, সিন্ধু পানি বণ্টন চুক্তিটি এখনো আইনগতভাবে বাধ্যতামূলক। কোনো পক্ষ এককভাবে এটি স্থগিত, বাতিল বা সংশোধন করতে পারে না।

তারার দাবি করেন, সিন্ধু পানি বণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান আন্তর্জাতিক সমর্থন পেয়েছে। চুক্তি স্থগিত করার বিষয়ে ভারতের পদক্ষেপ সমর্থন পায়নি।

তিনি বলেন, ‘সিন্ধু চুক্তি এখনো কার্যকর রয়েছে, কারণ ভারতের অবস্থান আন্তর্জাতিক কোনো ফোরামে গ্রহণযোগ্যতা পায়নি।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ