আন্তর্জাতিক ডেস্ক
জাপানে গত কয়েক বছরে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৯ সালের শেষ দিকে দেশটিতে মুসলিমের সংখ্যা আনুমানিক ২ লাখ ৩০ হাজার ছিল। চলতি ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে প্রায় ৪ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ মাত্র কয়েক বছরের ব্যবধানে জাপানে মুসলিম জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির এই হার জাপানের মোট বিদেশি জনসংখ্যা বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে। ফলে দেশটির সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে মুসলিমদের উপস্থিতি আগের তুলনায় আরও দৃশ্যমান হয়ে উঠেছে।
জাপানে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মসজিদের সংখ্যাও। দেশটিতে মুসলিম সম্প্রদায়ের বিস্তারের একটি দৃশ্যমান দৃষ্টান্ত হিসেবে মসজিদের সংখ্যা বৃদ্ধিকে উল্লেখ করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, ২০২১ সালে জাপানজুড়ে মসজিদের সংখ্যা ১১০টি ছাড়িয়েছিল। ২০২৬ সালের শেষ নাগাদ সেই সংখ্যা বেড়ে ১৬০টিরও বেশি হয়েছে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে দà§