আন্তর্জাতিক ডেস্ক
ইতালিতে মুসলিম জনসংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। দেশটিতে ইসলাম দ্রুত সম্প্রসারিত হওয়া প্রধান সংখ্যালঘু ধর্মগুলোর একটি হয়ে উঠেছে। অভিবাসন ও ধর্মীয় জনসংখ্যা-সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, ইতালিতে বসবাসরত বিদেশিদের মধ্যে মুসলমানরা বর্তমানে সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী।
ফাউন্ডেশন আইএসএমইউর (ISMU) জুলাই ২০২৫-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত ইতালিতে মুসলমানের সংখ্যা প্রায় ১৬ লাখ। এ সংখ্যার মধ্যে অপ্রাপ্তবয়স্করাও অন্তর্ভুক্ত। দেশটির মোট বিদেশি জনসংখ্যার মধ্যে মুসলমানদের অংশ প্রায় ২৯ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের সংখ্যা ও ধর্মীয় বৈচিত্র্য বৃদ্ধির সঙ্গে ইতালিতে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতিও ক্রমশ দৃশ্যমান হচ্ছে। উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও অন্যান্য মুসলিমপ্রধান দেশ থেকে অভিবাসনের কারণে দেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কাà¦