আন্তর্জাতিক ডেস্ক
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে মুসলিম, উলামায়ে কেরাম ও বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি বলেছেন, ভারতের স্বাধীনতা কারও দেওয়া ভিক্ষা বা অনুগ্রহের ফল নয়; বরং দীর্ঘ সংগ্রাম, কারাবরণ এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা।
১৫ আগস্ট উপলক্ষে দেওয়া এক বার্তায় মাওলানা আরশাদ মাদানি বলেন, স্বাধীনতা আন্দোলনে মুসলিম উলামায়ে কেরাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। জমিয়ত উলামায়ে হিন্দের ইতিহাসও অব