সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

কুরআনের ভুল ধরতে এসে মুসলিম হলেন কোরিয়ান কনটেন্ট ক্রিয়েটর নারী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ইউনুরের ইসলাম গ্রহণ এবং পবিত্র কুরআন শেখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে নিজেকে নতুন কোরিয়ান মুসলিম হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

পাকিস্তানি বংশোদ্ভূত দাঈ ইমাম মুহাম্মদ উমাইরের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, সম্প্রতি তাঁর হাতে ইসলাম গ্রহণ করেন ইউনুর। এরপর তাঁকে পবিত্র কুরআনের প্রথম সুরা ফাতেহা মুখস্থ করার নির্দেশ দেওয়া হয়। পরে আবার এসে তিনি সুরা ফাতেহা শুনিয়ে তাঁর প্রাথমিক কুরআন শিক্ষার একটি ধাপ সম্পন্ন করেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইমাম মুহাম্মদ উমাইরের পোস্টে আরও দাবি করা হয়েছে, ইসলাম সম্পর্কে আগে ইউনুরের কিছু নেতিবাচক ধারণা ছিল। কুরআনের ভুল ধরতে তিনি এই পবিত্র গ্রন্থ অধ্যয়ন শুরু করেন। এ সময় তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর ইউনুর কুরআন তেলাওয়াত ও ইসলামের মৌলিক বিষয়গুলো শেখার দিকে মনোযোগ দিচ্ছেন বলে জানা গেছে। ইমাম মুহাম্মদ উমাইর জানান, ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য তিনি প্রায় ৪০ মিনিটের পথ পাড়ি দিয়ে যাতায়াত করেন। পাশাপাশি তিনি হিজাব গ্রহণ করেছেন এবং এ বিষয়ে তাঁর কোরিয়ান বান্ধবীদের সঙ্গেও কথা বলেছেন।

সূত্র: সোস্যাল এশিয়ান

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ