রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তামীরুল মিল্লাত মাদ্রাসাছাত্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না

মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কা নগরীতে শুরু হয়েছে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বিশ্বের ১৩৩টি দেশ থেকে ৩৩৪ জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতার শেষ ধাপের বিভিন্ন পর্ব।

শনিবার (৮ আগস্ট) মসজিদুল হারামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লতিফ আলে শায়খ। বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় এবারের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩৩৪ জনের মধ্যে ২০২ জন পুরুষ এবং ১৩২ জন নারী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কুরআন হিফজ, সুন্দর ও সুমধুর তিলাওয়াত এবং কুরআনের অর্থ ও তাফসিরসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে তারা মক্কায় সমবেত হয়েছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে সৌদি ইসলামবিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লতিফ আলে শায়খ বলেন, সৌদি নেতৃত্বের পক্ষ থেকে এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা কুরআনুল কারিমের সেবা ও এর সঙ্গে গভীর সম্পর্কের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন।

এবার প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গত বছর যেখানে ১২ জনকে পুরস্কৃত করা হয়েছিল, এবার তা বাড়িয়ে ৫০ জন করা হয়েছে। পাশাপাশি প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থমূল্য প্রায় ২৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে উন্নীত করা হয়েছে।

মক্কার পবিত্র ভূমিতে বিশ্বের ১৩৩ দেশের কোরআনপ্রেমী তরুণ ও বিশেষজ্ঞদের এই সমাবেশকে ইসলামি বিশ্বের জন্য এক অনন্য আধ্যাত্মিক ও হৃদয়স্পর্শী আয়োজন হিসেবে দেখা হচ্ছে। সূত্র: ইউএনএ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ