মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


আজানের মাঝেই থেমে গেল জীবনের স্পন্দন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আল্লাহর ঘর থেকে মুসল্লিদের নামাজের আহ্বান জানাচ্ছিলেন তিনি। পবিত্র আজানের ধ্বনিতে উচ্চারিত হচ্ছিল আল্লাহর একত্ববাদের ঘোষণা। কিন্তু সেই আহ্বান শেষ হওয়ার আগেই থেমে যায় তার জীবনের পথচলা। ভারতের কেরালা রাজ্যের একটি মসজিদে আজান দেওয়ার সময় মৃত্যুবরণ করেছেন এক মুয়াজ্জিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ। গত মঙ্গলবার কেরালার একটি মসজিদে এক ওয়াক্তের আজান দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আজানের মধ্যে শাহাদাতের বাক্য উচ্চারণের সময় আকস্মিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

মসজিদে উপস্থিত মুসল্লিরা দ্রুত তার কাছে ছুটে যান এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করেন। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, আজানের ধ্বনি উচ্চারণের এক পর্যায়ে তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে মসজিদের ভেতরেই পড়ে যান।

এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় মুসলিম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।

অনেকে মন্তব্য করেছেন, মানুষের কাছে নামাজের আহ্বান জানানোর দায়িত্ব পালনরত অবস্থায় তার ইন্তেকাল একটি স্মরণীয় ঘটনা। তারা মহান আল্লাহর

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ