শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ

পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র কাবা শরিফের বার্ষিক গিলাফ (কিসওয়াহ) পরিবর্তনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান আগামী মঙ্গলবার রাত, ১৬ জুন ২০২৬ (১৪৪৮ হিজরি) অনুষ্ঠিত হবে। বিশ্ব মুসলিমের আবেগ ও শ্রদ্ধার প্রতীক এই বিশেষ আনুষ্ঠানিকতায় পুরোনো কিসওয়াহ অপসারণ করে পবিত্র কাবা শরিফে নতুন কিসওয়াহ পরানো হবে।

সৌদি আরব কর্তৃপক্ষ জানায়, আসরের নামাজের পর কাবা শরিফের নিচের অংশের শাধারওয়ান (Shadharawan)–এর রিং ও রশি স্থাপনের কাজ সম্পন্ন করা হবে এবং কাবার দরজার পর্দা অপসারণ করা হবে।

সন্ধ্যায় পুরোনো কিসওয়াহর চার পাশের সেলাই খোলার কাজ শুরু হবে। এরপর রাত ১২টায় কাবা শরিফে নতুন কিসওয়াহ পরানোর মূল কার্যক্রম শুরু হবে।

প্রতি বছর বিশেষ দক্ষতাসম্পন্ন কারিগরদের মাধ্যমে অত্যন্ত যত্ন ও শ্রদ্ধার সঙ্গে এই গিলাফ পরিবর্তনের কাজ সম্পন্ন করা হয়। কালো রেশমি কাপড়ে স্বর্ণ ও রৌপ্য সুতা দিয়ে পবিত্র কোরআনের আয়াত খচিত কিসওয়াহ মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নিদর্শন হিসেবে বিবেচিত।

কাবার কিসওয়াহ পরিবর্তনের এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের মাঝে বিশেষ আগ্রহ ও আবেগের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, আগে পবিত্র হজের দিন ৯ জিলহজ কাবাল গিলাফ পরিবর্তন করা হতো। তবে গত কয়েক বছর ধরে আরবি নতুন বছরের শুরুর দিনে গিলাফ পরিবর্তন করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ