বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলমান ইরান সংঘাত ও বৈশ্বিক পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের উপর গোয়েন্দাগিরি করার অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের দেওয়া তথ্য মতে, যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কৌশল সম্পর্কে জানতেই এমনটা করছে ইসরায়েল।

মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাতে সংবাদমাধ্যমে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রম সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। এমনকি কিছু ক্ষেত্রে তা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর কর্মকাণ্ডের সঙ্গেও তুলনা করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফসহ কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার কর্মকাণ্ড পর্যবেক্ষণের চেষ্টা চালিয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ দেওয়া তথ্য মতে,

ইসরায়েলের এই গুপ্তচরবৃত্তিমূলক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে উদ্বেগ বেড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। সংবাদমাধ্যমটিতে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েল-সম্পর্কিত পাল্টা গোয়েন্দা সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ