বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চায় ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়ে বলেন, ইরান প্রস্তাব না-দেওয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না-হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।

এদিকে, ইরান এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের অবস্থান পরবর্তী