মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এক্সবার্তায় মোঘাদাম বলেন, ‘কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ফলে যুদ্ধের পরিণাম নিয়ে ইরানি জনগণ সন্দিহান। তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল আজ রাতে আসছে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বাঁধার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের আহ্বানে এ যুদ্ধ