বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


ট্রাম্প লিখলেন- ‘সকল প্রশংসা আল্লাহর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্টার সানডেতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নজিরবিহীন পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ভয়াবহ হুমকি ও গালমন্দ করেছেন। তবে পোস্টের শেষ লাইনে বলেছেন, 'সকল প্রশংসা আল্লাহর।'

মহান আল্লাহর নাম মার্কিন প্রেসিডেন্ট মুখে নিলেও তাতে খুশি হয়নি আমেরিকার মুসলিম সমাজ। বরং উল্টো তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

আমেরিকার মুসলিম অধিকার সংগঠন 'কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স' (কেয়ার) অভিযোগ করেছে, ওই পোস্টে ট্রাম্প আল্লাহর নাম মুখে নিয়ে মূলত ইসলামকে বিদ্রূপ করেছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দিয়ে ‘যুদ্ধাপরাধের’ ইঙ্গিত দিয়েছেন।

কেয়ার এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিকৃত ইসলামবিদ্বেষী মন্তব্য এবং ইরানে বেসামরিক স্থাপনায় হামলার হুমকি বেপরোয়া ও বিপজ্জনক। এটি এমন এক মানসিকতার পরিচয় দেয়, যা মানবজীবনের প্রতি খামখেয়ালি