বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসরায়েল ও আমেরিকার হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। তবে তিনিও চলমান যুদ্ধে আহত হয়েছেন। যদিও তিনি ‘নিরাপদ এবং সুস্থ’ আছেন বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।

বুধবার (১১ মার্চ) টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে ইরানের একজন সরকারি উপদেষ্টা পেজেশকিয়ান বলেছেন, ‘আমি খবর পেয়েছি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে তার সঙ্গে যোগাযোগ আছে আমার এমন কয়েকজন বন্ধু  নিশ্চিত করেছেন— আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত সৈনিক’ বলে অভিহিত করে সংবাদ প্রকাশ করে। তবে তিনি কখন বা কী ধরনের আঘাত পেয়েছেন এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।