নিষেধাজ্ঞা সত্ত্বেও যাতায়াতের রুট হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করায় পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ড্রোন হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি নিজেই। হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সেই ট্যাংকার জাহজটির নাম প্রিমা। তবে সেটি কোন দেশের জাহাজ তা জানায়নি রেভল্যুশনারি গার্ড।
বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বার বার সতর্কবার্তা দিয়েছি যে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগু