বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


উপসাগরীয় অঞ্চলজুড়ে নতুন হামলা ইরানের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) প্রায় পুরো অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। গত কয়েক দিনে এটি এই ধরনের দ্বিতীয় হামলার ঘটনা।

বাহরাইনের রাজধানী মানামায় দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটি বিমানঘাঁটির কাছে বিস্ফোরণ ও