শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

যৌথ হামলায় ইরানে নিহত ১০৯৭ জন বেসামরিক মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে এক হাজারের অধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (এইচআরএএনএ)।

সংস্থাটি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সি শিশুর সংখ্যা ১৮১। বেসামরিক মানুষ আহত হওয়ার সংখ্যা পাঁচ হাজার ৪০২–এ পৌঁছেছে। এর মধ্যে ১০০ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, এসব হামলা সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে। আরও কয়েক শত মানুষের মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে। সূত্র : বিবিসি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ