শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

বিহারে মুসলিম ফেরিওয়ালাকে পিটিয়ে মারল উগ্র হিন্দুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের বিহারের এক মুসলিম ফেরিওয়ালাকে নির্মমভাবে পিটিয়ে মেরেছে উগ্র হিন্দুরা। গত ৫ ডিসেম্বর উগ্রবাদী হিন্দু জনতার ব্যাপক মারধরের শিকার হয় মুহাম্মদ আতহার। পিটুনির পর তাকে হাসপাতালে চিকিৎসাধীন করা হলে ১২ ডিসেম্বর তার মৃত্যু হয়।

সে রাতের ভয়াবহ ঘটনা সম্পর্কে মুহাম্মদ আতাহার হুসেইনের স্ত্রী শবনম পারভিন ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমাকে আমার স্বামীর নাম জিজ্ঞাসা করেছিল। যখনই আমি জানালাম তার নাম মুহাম্মদ আতাহার হুসেইন, সঙ্গে সঙ্গেই আট-দশজন মারতে শুরু করল। আমার স্বামীকে মেরে ফেলল। আমি বিধবা হয়ে গেলাম, সন্তানরা অনাথ হয়ে গেল! এখন ওরা কাকে বাবা বলে ডাকবে? এইটুকু বলেই কেঁদে ফেললেন তিনি।

পুলিশের কাছে যে এফআইআর দায়ের হয়েছে, তাতে ৪০ বছর বয়সি মুহাম্মদ আতাহার হুসেইনকে ৫ ডিসেম্বর রাতে বিহারের নাওয়াদা জেলায় রোহ অঞ্চলের ভট্টা গ্রামে নৃশংসভাবে মারা হয়েছিল। আহত হুসেইনকে বিহার শরীফ সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা চলাকালীনই ১২ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় দুটো এফআইআর হয়েছে। একটি করেছে তার পরিবার, অন্যটি দায়ের করেছে যাদের বিরুদ্ধে তাকে গণপিটুনির অভিযোগ আছে – তাদের তরফ থেকে। গণপিটুনির অভিযোগ যাদের বিরুদ্ধে করা হয়েছে, তারা হিন্দু ধর্মাবলম্বী।

হুসেইনের পরিবারের তরফে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, চুরির ভুয়া অভিযোগে বেশ কয়েকজন তাকে নৃশংসভাবে মারধর করে। যাদের বিরুদ্ধে তাকে গণপিটুনি দেয়ার অভিযোগ, তারা পাল্টা অভিযোগ করছে যে আতাহার হুসেইন চুরির উদ্দেশে রাত্রে তাদের ঘরে ঢুকেছিলেন। চুরি করতে তাকে হাতেনাতে ধরা হয়েছিল।

আতাহার হুসেইনকে গণপিটুনি দেওয়া ও তার মৃত্যুর ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ