শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সালাতুল ইসতিসকার পর বৃষ্টিতে ভাসল মক্কা-মদিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে বৃষ্টি কামনার বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হওয়ার পরপরই নামল কাঙ্ক্ষিত বৃষ্টি। শুক্রবার প্রবল বর্ষণ হয় মদিনায়। শনিবার মক্কায়ও ভারী বর্ষণ হয়। বৃষ্টির পরই প্রতিকূল আবহাওয়ার সর্বোচ্চ সতর্কতা দিয়েছে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আহ্বানে বৃহস্পতিবার দেশজুড়ে মসজিদগুলোতে বৃষ্টি কামনার বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হয়। এর আগে একই উদ্দেশ্যে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও মুসল্লিরা বিশেষ নামাজ আদায় করেছিলেন।

বর্তমানে মক্কা, মদিনা, রিয়াদ ও আসিরসহ সৌদির বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনায় এবং এর ফলে জীবন ও সম্পত্তির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। জন্য লাল সতর্কতা এবং মক্কার জন্য তীব্র আবহাওয়ার সতর্কতা জারি করেছে। শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রপাতের আশঙ্কায় বাসিন্দা ও ওমরাহ পালনকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সূত্র: খালিজ টাইমস।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ