শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা মালয়েশিয়ায় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে (৩৭) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ইয়ানের তেরোই এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের গলা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনায় দুই মালয়েশিয়ানসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। ইয়ান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দেরিতে কাজে যাওয়া নিয়ে বাংলাদেশি ওই শ্রমিককে তিরস্কার করেন তার এক সহকর্মী। এ নিয়ে দুজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বৈদ্যুতিক তার দিয়ে বাংলাদেশি শ্রমিকের গলা পেঁচিয়ে ধরেন। কিছুক্ষণ পরেই ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় গিয়ে পুরো ঘটনার বিবরণ জানিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ জানায়, একতলা বাড়িতে এ ঘটনা ঘটে। সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত দুই মালয়েশিয়ান ও পাঁচজন বাংলাদেশি শ্রমিক বাড়িটিতে বসবাস করতেন। ঘটনার পর পুলিশ দুই মালয়েশিয়ান ও চার বাংলাদেশিকে (বয়স ২৯ থেকে ৪৪ বছর) আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার, একটি দা এবং একটি রড উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হামিজি বলেন, আটক ব্যক্তিদের আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ