শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আফগান পররাষ্ট্রমন্ত্রীকে টুপি ও চাদর উপহার দিলেন শায়খুল হিন্দ পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত সফরের শেষ দিনে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকীকে দারুল উলুম দেওবন্দের গৌরবময় ঐতিহ্যের ধারক শায়খুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দী (রহ.)-এর পরিবারের পক্ষ থেকে টুপি ও চাদর উপহার দেওয়া হয়েছে।

এসময় শায়খুল হিন্দ (রহ.)-এর পরিবারের সদস্যরা বলেন, “আফগান মুজাহিদ ও ইসলামী আমিরাতের নেতৃত্বের সঙ্গে শায়খুল হিন্দ (রহ.)-এর আত্মিক ও আদর্শিক বন্ধন চিরঅমলিন।”

উল্লেখ্য, শায়খুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দী (রহ.) ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক মহান আধ্যাত্মিক নেতা ও মুক্তিসংগ্রামের অনুপ্রেরণার উৎস ছিলেন। তাঁর নেতৃত্বেই সূচিত হয়েছিল ঐতিহাসিক ‘রেশমি রুমাল আন্দোলন’, যার মাধ্যমে আফগান মুজাহিদ নেতাদের সঙ্গে মিলিত হয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে গড়ে ওঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন।

শতবর্ষ পর আবারও সেই অবিচ্ছেদ্য আত্মিক সম্পর্ক স্মরণীয় হয়ে উঠেছে—যখন আফগান ইসলামী আমিরাতের প্রতিনিধি হিসেবে মাওলানা আমির খান মুত্তাকী শায়খুল হিন্দ (রহ.) পরিবারের কাছ থেকে তাঁর স্মৃতিস্মারক টুপি ও চাদর মোবারক গ্রহণ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ