শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি : মেলোনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিগগিরই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন।

সোমবার লোহিত সাগরের তীরবর্তী মিসরীয় পর্যটন শহর শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলন’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেছেন, “ইতালি গাজায় যুদ্ধবিরতির অপেক্ষায় ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ— এ ইস্যুতে একটি সময়োপযোগী পরিকল্পনা প্রস্তাব করার জন্য। এখন আমরা দেখব— পরিকল্পনাটির সম্পূর্ণ বাস্তবায়ন ঘটে কি না। যদি ঘটে, সেক্ষেত্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আমাদের সামনে আর কোনো ধরনের বাধা থাকবে না।”

“অর্থাৎ এক কথায় বললে, ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি প্রস্তুত এবং বর্তমানে আমরা এর খুব কাছাকাছি আছি।”

তিনি আরও বলেন, ইতালির লক্ষ্য হলো একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রগঠন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অংশ নিতে ইতালি আগ্রহী।

মেলোনি বলেন, “ইতালি তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আজ একটি ঐতিহাসিক দিন। আমি খুবই গর্বিত যে এই সম্মেলনে ইতালির উপস্থিতি আছে।”

দুই বছর সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন জানিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ইতোমধ্যে নিজের কব্জায় থাকা ২০ জন ইসরায়েলি জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ৩ হাজার ৭০০ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজা থেকে সেনা প্রত্যাহারও শুরু করেছে ইসরায়েল।

গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মেলোনি। তিনি বলেছেন, “গাজায় যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশাল সাফল্য। আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতার ক্ষেত্রেও তাকে সফল দেখতে চাই।”

সূত্র : আনাদোলু এজেন্সি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ