শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গাজার জিম্মি মুক্তির লাইভ স্ট্রিমিং দেখেছেন ট্রাম্প 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আজ থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে। প্রথম ধাপে সাতজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এরই মধ্যে ইসরায়েলে আছেন। তিনি এর আগে এয়ার ফোর্স ওয়ানে বসেই গাজার জিম্মি মুক্তির সরাসরি সম্প্রচার দেখছিলেন। খবর টাইমস অফ ইসরায়েলের। 

আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প ইসরায়েলে অবতরণ করেছেন। যেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটেও ভাষণ দেবেন। স্থানীয় সময় দুপুর ১টার দিকে তিনি মিশরের উদ্দেশে রওনা হবেন।

হামাসের মুক্তি দেওয়া সাতজন বন্দি এখন ইসরায়েলি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে এবং তারা ‘ইসরায়েলি ভূখণ্ডের পথে’ রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত জিম্মিরা হলেন — গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর, গাই গিলবোয়া-দালাল।

জর্ডানের আম্মান থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, বন্দিদের অবস্থা মোটামুটি ভালো এবং তারা চিকিৎসা সহায়তা ছাড়াই হেঁটে চলাফেরা করতে পারছেন।

হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের দেখা লাইভ স্ট্রিমিংয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “ইতিহাস সৃষ্টি হচ্ছে”।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ