শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর ইয়েমেনি হুতির নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৩টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুথি আন্দোলন (আনসারআল্লাহ)। পাশাপাশি ৯ জন ব্যক্তি ও দুটি জাহাজকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইয়েমেনের রাজধানী সানায় হুথি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র নিজেই হুথি আন্দোলনের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ওই নিষেধাজ্ঞার আওতায় আনা হয় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, যাদের বিরুদ্ধে অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত মে মাসে ওয়াশিংটন ও হুথিদের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হয়। তবে সেটি কার্যকর থাকলেও, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার পর নতুন করে উত্তেজনা শুরু হয়।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে 'ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ' বলে উল্লেখ করেন।

এদিকে, হুথিরা দাবি করে আসছে, লোহিত সাগরে তাদের হামলা ইসরায়েল-সম্পৃক্ত জাহাজ লক্ষ্য করে চালানো হচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা গাজায় ইসরায়েলি অভিযান বন্ধের দাবিতে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে।

সূত্র: শাফাক নিউজ ও রয়টার্স

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ