মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


৫৮ শতাংশ মার্কিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে: রয়টার্স


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স/ইপসোসের নতুন এক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মানুষ মনে করেন, জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। 

এ জরিপে অংশ নেওয়া ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন, আর ৯ শতাংশ কোনো উত্তর দেননি।

টানা ছয় দিন ধরে এই জরিপ চালানো হয়। গত সোমবার এই জরিপ শেষ হয়েছে। এর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে ইস