মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তিতে আল্লামা আরশাদ মাদানীর বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী আবদুল কাদের মাহমুদ কাসেমী

স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তিতে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও জমিয়াত উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী বলেছেন, হিন্দু-মুসলমান নির্বিশেষে সমগ্র ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। ধর্ম, বর্ণ, গোষ্ঠী কিংবা ভাষার বিভাজন তখন ছিল না; সবার লক্ষ্য ছিল একটিই— দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। আর এ ঐক্যের শক্তিই এনে দিয়েছিল স্বাধীনতার অমূল্য উপহার।

আজ রোববার বিকেল ৩টায় এক্স (টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

আল্লামা মাদানী বলেন, স্বাধীনতার সাত দশক অতিক্রম করার পরও ভারত এক ভয়াব