মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


গাজায় একদিনে অনাহারে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু, মোট ২১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও পাঁচ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে।

রোববার (১০ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টির কারণে মোট মৃত্যুর সংখ্যা ২১৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১০০ জন শিশু।

মে মাসের শেষের দিকে সম্পূর্ণ অবরোধ আংশিকভাবে তুলে নেওয়ার পর ইসরায়েল গাজায় প্রবেশকারী ত্রাণ সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা অব্যাহত রাখে। এর ফলে এসব মৃত্যুর বেশিরভাগই ঘটেছে সাম্প্রতিক সময়গুলোতে।

উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে বলেন, দুর্ভিক্ষ একটি গুরুতর ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে। শিশুদের মধ্যে অপুষ্টির কারণ