যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে দেশটি এই মনোনয়ন পাঠিয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানা যায়, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত নরওয়ের নোবেল কমিটিতে ৭ আগস্ট নম পেন থেকে মনোনয়নপত্র পাঠান।
কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে হুন মানেত বলেন, 'এটি শুধু আমার কৃতজ্ঞতা নয়, বরং কম্বোডিয়ার জনগণের আন্তরিক কৃত
