ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ। বুধবার (৩০ জুলাই) এক বিবৃতিতে পাঁচটি ড্রোন ব্যবহার করে এই হামলার দাবি করে গোষ্ঠীটি।
হুতিদের বিবৃতিতে বলা হয়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুইটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর দিকে আরও তিনটি ড্রোন পাঠানো হয়।
হুতিরা দাবি করেছে, সবগুলো অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত তাদের হামলা অ