এক যুগেরও বেশি সময় ধরে চলমান অবরোধ ও সামরিক আগ্রাসনের পটভূমিতে গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, এই নিষেধাজ্ঞা গাজায় চলমান গণহত্যা ও দুর্ভিক্ষের সত্যচিত্র আড়াল করার ষড়যন্ত্র।
মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, “ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমকে গাজায় প্রবেশ করতে না দিয়ে প্রমাণ করেছে—তারা সত্য প্রকাশে ভয় পায়। তাদের উদ্দেশ্য পরিষ্কার—গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বাস্তবতা ঢেকে রাখা।”
বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় দুর্ভিক্ষের বাস্তবতা অস্বীকার করে একদিকে মিথ্যাচার করছে, অন্যদিকে আন্তর্জাতিক