ভারতের হরিয়ানায় পশ্চিমবঙ্গের ছয়জন বাংলাভাষী মুসলমান পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। আটককৃতরা সকলেই মালদা জেলার চাঁচল উপজেলার বাসিন্দা। গুরুগ্রামের সেক্টর-১০ ও বাদশাহপুর থানায় তাদের আটক রাখা হয়েছে বলে জানা গেছে।
আটকদের পরিবার ও একটি পরিযায়ী শ্রমিক সংগঠনের অভিযোগ, পুলিশ তাদের মারধর করছে এবং দিনে মাত্র একবার খাবার দিচ্ছে। এমনকি তাদের দিয়ে থানার বিভিন্ন কাজও করানো হচ্ছে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের শ্রম দপ্তরে অভিযোগ জানানো হয়েছে।
আটকদের একজনের আত্মীয়া মামনি খাতুন বলেন, ‘আমার দুই মামা ও দুই দà