ইসরায়েলের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার পাল্টা জবাবে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দেশটির হুতি বিদ্রোহীরা দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
সোমবার (৭ জুলাই) ভোরে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, এগুলো প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। তবে সফলভাবে ভূপাতিত করা গেছে কিনা তা এখনও তদন্তাধীন।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।