ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতি সমর্থন জানানো এবং তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নিজ দেশের জনগণের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইরানের স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি। তিনি ইরানের শেষ সম্রাট মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত ছেলে, যিনি নিজেকে ইরানের 'যুবরাজ' দাবি করেন।
গত ২৪ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টা আগে প্যারিসে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, “এটাই আমাদের বার্লিন ওয়াল মুহূর্ত।” তিনি ইরানিদের রাস্তায় নামার আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু না করার আহ্বানও জানান।
তবে তার এই আহ্বানে জনগণের তেমন কোনো সাড়া মেলেনি। বরং ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ৯৩৫ জনের বেশি ইরানি নিহত হওয়ার প