মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

এবার সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান-ইসরাইলের চলমান সংঘাতের মাঝে, এবার সিরিয়ার হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা চালানো হয়েছে। সোমবার, ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে হঠাৎ করে মর্টার হামলা চালানো হয়। তবে, এই হামলা কারা করেছে, হামলার ধরন বা এতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

হামলার পরপরই, মার্কিন সেনারা পুরো ঘাঁটি ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল প্রায় সারাবেলা লক্ষ্য করা গেছে।

এমএইচ/