মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৭২ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বুধবার (১৯ জুন) নতুন করে চালানো হামলায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৯ জন ছিলেন ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষারত অবস্থায়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিনই ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনাটি বুধবার ভোরে মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে সালাহ আল-দিন স্ট্রিটে ঘটে।  এই হামলায় ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানায় সূত্রটি।