ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে অবস্থিত ফারাবি হাসপাতালে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। হামলায় হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়ে এবং এতে বেশ কয়েকজন রোগী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে।
তেহরানে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ বলেন, “ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হাসপাতাল ও আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন।” তিনি আরও বলেন, “ইতিহাস একদিন এই হামলার জন্য দায়ীদের বিচার করবে এবং যারা এই শাসনের মিত্র, তাদেরও নৈতিক লজ্জার মুখà