ইরানের রাজধানী তেহরানে গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। এমন গুরুত্বপূর্ণ স্থানে এত সুচারুভাবে হামলা চালানো কীভাবে সম্ভব হলো—তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক হৈ-চৈ পড়েছে।
ইতোমধ্যেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে, তারা ইরানের ভেতরে ঢুকেই এই হামলা চালিয়েছে এবং এর প্রমাণস্বরূপ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এসব ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ান ও এবিসি নিউজ-এর হাতেও পৌঁছেছে। তবে ভিডিওগুলোর সঠিক তারিখ বা অবস্থান নির্ধারণ করা যায়নি।
শুক্রবারের এই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করেছে, একটি পারমাণবিক স্থাপনার কাছে বিস্ফোরণ ঘটেছে। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরী, রেভল্যà