মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, মানছে না কারফিউ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ ভেঙে রাস্তায় নেমে এসেছেন শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) রাত ৮টা থেকে কারফিউ শুরু হয়, কিন্তু তা উপেক্ষা করে বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিবিসির সংবাদদাতা জানান, লস অ্যাঞ্জেলেসে কারফিউ চলছে। তবুও পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে বিক্ষোভকারীদের একটি বিশাল দল স্লোগান দিচ্ছে। পুলিশকে বারবার ঘোষণা করতে শোনা যায়, এটি একটি বেআইনি বিক্ষোভ এবং যদি তারা এলাকা ছেড়ে না যায় তবে তাদের গ্রেপ্তার করা হবে।

এ সময় একটি হেলিকপ্টার মাথার উপরে ঘুরছে এবং নিচের জনতার ওপর সার্চ লাইট ফেলে সতর্ক করছে।