দখলদার ইসরায়েলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে যেতে পারলেন না সৌদি আরবসহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। রোববার (১ জুন) পশ্চিমতীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসতেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক মিসর এবং জর্ডানের মন্ত্রীরা। এতে নেতৃত্ব দিতো সৌদি।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে।
তারা বলেছে, দখলদার ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় মিসর, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। ইসরায়েলের এ সিদ্ধান্তের মা