দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির নতুন ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির এ হুঁশিয়ারি দেন।
শুক্রবার (৩০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অসিম মুনির বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতীয় আধিপত্য পাকিস্তান কখনই মেনে নেবে না। দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মধ্যে সার্বভৌমত্বের বিষয়ে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি এ হুঁশিয়ারি দেন।
আইএসপিআর জানিয়েছে, উপাচার্য, শিক্ষাবিদ এবং সিনিয়র অনুষদ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত 'হিলাল টকস' নামে এক অনুষ্ঠানে ফিল্ড মার্শাল এ মন্তব্য করেছেন। তিনি
