সৌদি আরবের কর্তৃপক্ষ হজের আগে গ্রেপ্তার করা এক প্রখ্যাত ইরানি ধর্মীয় নেতাকে মুক্তি দিয়েছে বলে বৃহস্পতিবার ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে।
ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ইসনা জানায়, ‘গোলাম রেজা গাসেমিয়ানকে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি ইরানে ফেরার পথে রয়েছেন, যা ইরানি কর্তৃপক্ষের তদারকির ফল।’
ইরান জানিয়েছে, সোমবার গ্রেপ্তারের পর থেকে তারা ওই ধর্মীয় নেতার সঙ্গে কনস্যুলার বৈঠক করেছে। তার গ্রেপ্তারের আগে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে সৌদি সরকারের সমালোচনা করতে দেখা যায়।
ওই ভিডিওতে গাসেমিয়ানকে হজের সাদা ইহরামের পোশাকে দেখা যায়। তিনি সৌদি নেতাদের সমালোচনা করে বলেন, তারা কিবলা বা মুসলমানদের নামাজের দিকে ঘুরে থাকার স্থানে ‘জুয়াখানা, অসামাজিক কার্যকলাপের কেন্দ্র ও অশা