যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে ইইউ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছান। ওই চুক্তির পর বুধবার আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।