মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

নেতানিয়াহুর বিরুদ্ধে ‘বিদ্রোহের’ ডাক সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ‘বিদ্রোহের’ আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক। ইহুদ বারাক ১৯৯৯ থেকে ২০০১ মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। 

দ্য টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১৭ মে) এ তথ্য জানিয়েছে।

রাজধানী তেল আবিবে সরকারবিরোধী এক বিক্ষোভে দেওয়া বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বারাক বর্তমান নেতানিয়াহু সরকারের সমালোচনা করে বলেন, ‘নেতানিয়াহু সরকারের প্রতিটি কর্মকাণ্ড চূড়ান্ত অন্যায়, আমাদের নাগরিক দায়িত্ব হলো দেশকে অতল গহ্বরে নিয়ে যাওয়ার আগে এর পতনের জন্য তার বিরুদ্ধে সব উপায় বেছে নেওয়া।’

বারাকের ভাষ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খাঁচায় বন্দি প্রাণীর মতো আবেগপ্রবণ ও অনৈতিক কাজ করছেন।

এ সময় যুদ্ধবিধ্বস্থ গাজার পুনর্গঠন নিয়ে মিসরের দেওয়া রূপরেখার প্রতি সমর্থন জানান তিনি। 

এ বিষয়ে তিনি বলেছেন, ফিলিস্তিনের আমলাতন্ত্রের পাশাপাশি একটি টেকনোক্র্যাট সরকার থাকবে। অর্থ সহায়তা দেবে সৌদি ও আরব আমিরাত। তদারকি করবে মিসর। তবে, এ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারবেন না হামাসের কোনো নেতা।

ইহুদ বারাক ২০০০ সালে ইসরায়েলি-ফিলিস্তিন সংকট নিরসনে স্বাধীন দুই রাষ্ট্র সমাধানের প্রস্তাব দিয়েছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ