মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত শতাধিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলা ও গোলাবর্ষণে মানবিক সংকট নতুন উচ্চতায় পৌঁছেছে। চিকিৎসা ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বেইত লাহিয়া, জাবালিয়া এবং গাজার বিভিন্ন স্থানে অবস্থিত উদ্বাস্তু শিবিরে আবাসিক ভবনগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের দল মধ্যরাত থেকে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। হামলার তীব্রতার কারণে তারা এক হামলার স্থান থেকে আরেকটিতে দ্রুত ছুটে যাচ্ছে। বিশেষ করে উত্তর গাজায় পরিস্থিতি অত্যন্à