মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ভারতে হামলার খবর ভুয়া, দাবি করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ভারতীয় মিডিয়াগুলোতে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে পাকিস্তান। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার খবর ভুয়া ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ওয়্যার জানিয়েছে, জম্মু এবং এর আশপাশের এলাকায় ‘বিস্ফোরণের শব্দ’ শোনা গেছে এবং ‘পাকিস্তান থেকে উড়ে আসা বস্তু থামাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘বড় বিস্ফোরণ এবং বিমান হামলার সাইরেনের ফলে জম্মু-কাশ্মীরে আতঙ্ক সৃষ্টি করে এবং কিছু বাসিন্দা তাদের স্মার্টফোনে আকাশে ‘উজ্জ্বল বস্তুর’ দৃশ্য ধারণ করে।

প্রতিরক্ষা সূত্রগুলোর বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত আটটি পাকিস্ত