মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং, ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নাটকীয় পরিবর্তন। চিরাচরিত মিত্রতা ও কূটনৈতিক সম্পর্কের ধারায় ভাঙন ধরিয়ে দিয়েছেন তিনি। চীনের সঙ্গে শুরু করেছেন শুল্কযুদ্ধ, আর রাশিয়ার সঙ্গে সম্পর্কের নানা জটিল সমীকরণ।

এমন ঘোলাটে প্রেক্ষাপটে আরও ঘনিষ্ঠ হচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী ঘিরে আয়োজিত রাশিয়ার সামরিক মহড়ায় এবার আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিচ্ছেন শি জিনপিং।

রাশিয়ার সামরিক শক্তির এই প্রদর্শন মূলত একটি রাজনৈতিক বার্তা, বিশ্বব্যবস্থায় রাশিয়া-চীন জোট কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা দে