বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

জাতিসংঘের সমালোচনায় এরদোগান, চাইলেন মুসলিম দেশের ভেটোর ক্ষমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ মুসলিমদের অবশ্যই বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ন্যায্য প্রতিনিধিত্ব পাওয়া উচিত, কারণ এটি তাদের প্রাপ্য অধিকার।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন একটি মুসলিম দেশের উপস্থিতি এখন আর শুধু প্রয়োজন নয়, বরং এটি একটি অপরিহার্য বিষয়। 

সম্প্রতি রমজান উপলক্ষে আঙ্কারায় বিদেশি রাষ্ট্রদূতদের এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

এরদোগান উল্লেখ করেন, বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ মুসলিম হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের যথাযথ ভূমিকা নেই। এটি সংশোধন না হলে বৈশ্বিক ন্যায়বিচার সম্ভব নয়।

জাতিসংঘের কাঠামো নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, এটি শুধু অন্যায্য নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি করেছে। তাই এর সংস্কার একান্ত অপরিহার্য।

তিনি বলেন, বিশ্ব পাঁচ দেশের হাতে বন্দি থাকতে পারে না- এই নীতির ওপর ভিত্তি করেই তিনি দীর্ঘদিন ধরে জাতিসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, জাতিসংঘের বর্তমান কাঠামো শুধু অপ্রতুল নয়, এটি কার্যকারিতা হারিয়েছে। বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এটি পরিবর্তন করা আবশ্যক। মুসলিম দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা তাদের ন্যায্য অধিকার।

বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স—এককভাবে ভেটো ক্ষমতা ধরে রেখেছে, যার ফলে মুসলিম দেশগুলো বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলতে পারে না।

এরদোগান মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা নেয় এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে। সূত্র : আনাদোলু এজেন্সি

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ