ইসরায়েলিদের ৪৭ শতাংশই বিশ্বাস করেন, বিশ্ব নেতাদের ব্যাপক নিন্দা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নযোগ্য হতে পারে।
শুক্রবার একটি জনমত জরিপে ইসরায়েলে প্রকাশিত হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার পরিকল্পনা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের জনপ্রিয়তা বৃদ্ধি করেছে।
ইসরায়েলের গণমাধ্যম "মারিভ"-এ প্রকাশিত জরিপে ফলাফলে বলা হয়েছে, যদি আজ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পাবে। যা আগের জরিপে ছিল ৪৯টি আসন।