বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

 সৌদি আরবে ফিলিস্তিনিদের নতুন রাষ্ট্র গঠন করতে বললেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনিদের নতুন রাষ্ট্র সৌদি আরবে গঠন করতে বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চ্যানেল ১৪ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে।

জেরুজালেম পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পূর্বশর্তের ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। কিন্তু নেতানিয়াহু এ ধরনের কোনো চুক্তি মেনে নিতে নারাজ, যা তার দেশের নিরাপত্তাকে বিপন্ন করবে।

ওয়াশিংটনে অবস্থানকালে চ্যানেল ১৪-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমি এমন কোনো ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে নই যা ইসরায়েলকে বিপদে ফেলবে, বিশেষত ৭ অক্টোবরের হামলার পর।’

তিনি গাজার পরিস্থিতির উদাহরণ দিয়ে বলেন, ‘গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র, যা হামাস পরিচালনা করেছিল। আর সেখান থেকে আমরা হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যার সাক্ষী হয়েছি।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন নেতানিয়াহু। ওই সম্মেলনে ‘গাজা দখলের’ বিস্ময়কর পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেন ট্রাম্প।

ওই বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুন:স্থাপন ও স্বাভাবিক করার বিষয়টি নিয়েও আলোচনা করেন দুই নেতা।

সংবাদ সম্মেলনের অল্প সময় পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে ইসরায়েলের সঙ্গে কোন আলোচনায় বসতে আগ্রহী নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে জানান, নেতানিয়াহু হয়ত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজার যুদ্ধের অবসান এবং পশ্চিম তীরের অধিগ্রহণ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন।

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে রাজি না হলেও পশ্চিম তীরের অধিগ্রহণ বন্ধ রেখে রিয়াদকে তুষ্ট করার চেষ্টা চালাতে পারেন নেতানিয়াহু বলেও জানান তারা।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ