বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

গাজায় জ্বালানির অভাব, নতুন সংকটের ইঙ্গিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জ্বালানির অভাবে গাজার বেশিরভাগ জরুরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে উপত্যকায় নতুন করে মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। বুধবার জাগাার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।
 
সিভিল ডিফেন্স জানায়, গাজা গভর্নরেটের বেশিরভাগ সিভিল ডিফেন্স যানবাহন জ্বালানির অভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। বর্তমানে, আমরা শুধুমাত্র একটি পানি সরবরাহকারী ট্যাংকার এবং একটি উদ্ধারযান চালাতে পারছি। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে জরুরি কর্মীরা বহু নাগরিকের সাহায্যের ডাকে সাড়া দিতে পারেনি বা ইসরায়েলি হামলার স্থানগুলোতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। 

সিভিল ডিফেন্স আরও সতর্ক করে বলেছে যে, জ্বালানির ঘাটতির সঙ্গে হাজার হাজার মানুষের উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হওয়া যোগ হওয়ায় এই সংকট আরও তীব্র আকার ধারণ করছে, যা পুরো অঞ্চলের মানবিক প্রয়োজন মোকাবিলায় গুরুতর প্রভাব ফেলছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৬,০০০-এর বেশি আহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে মোট প্রায় ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ